ইন্ডিয়ার কাছে অতিরিক্ত জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

ইন্ডিয়ার কাছে অতিরিক্ত জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

উত্তরদক্ষিণবুধবার (১১ মার্চ) ২০২৬, আপডেট ২২:৪৫

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। বর্তমানে চুক্তি অনুযায়ী প্রতি মাসে যে ১৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়, তার বাইরে অতিরিক্ত জ্বালানি দেওয়ার অনুরোধ জানিয়ে ইন্ডিয়া সরকারকে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, আপদকালীন পরিস্থিতিতে জ্বালানি সংকট সামাল দিতে ইন্ডিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ার হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, বাংলাদেশ সরকারের পাঠানো চিঠি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি ভারতের সরকারের কাছে তুলে ধরা হবে।

এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ইন্ডিয়ান হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে ইন্ডিয়া থেকে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম হলো মৈত্রী পাইপলাইন। ইন্ডিয়ার শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় ১৩১ কিলোমিটার। এই আন্তঃদেশীয় পাইপলাইনের মাধ্যমে সরাসরি বাংলাদেশে ডিজেল পরিবহন করা হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading