লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু

লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৫৫

লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে, যা যুদ্ধ পরিস্থিতিতে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে। খবর আল-জাজিরার।

সোমবার (১৬ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে জানায়, তাদের ৯১তম ব্রিগেড দক্ষিণ লেবাননে তাদের ‘ফরোয়ার্ড ডিফেন্স জোন’ বা অগ্রবর্তী প্রতিরক্ষা বলয় ‘প্রসারিত’ করার জন্য স্থল অভিযান শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে সামরিক বাহিনী বলেছে, “সাম্প্রতিক দিনগুলোতে শুরু করা এই অভিযানের লক্ষ্য হলো হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা এবং ইসরায়েল-লেবানন সীমান্তের কাছে বসবাসকারী ইসরায়েলিদের জন্য একটি ‘অতিরিক্ত নিরাপত্তা স্তর’ তৈরি করে ‘হুমকি দূর করা’।”

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৮৫০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৬৬ জন নারী, ১০৭ জন শিশু এবং ৩২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া আরও ২ হাজার ১০৫ জন আহত হয়েছেন এবং ৮ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading