সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু
উত্তরদক্ষিণ। বুধবার (১৮ মার্চ) ২০২৬, আপডেট ১৫:০০
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পাওয়া গেছে। এ হামলায় এখন পর্যন্ত তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) ময়মনসিংহের গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
বুধবার সকালে শহীদ সওদাগর তার ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। হামলায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে মামুনের শরীরের ৭২ শতাংশ পুড়ে যায়। তিনি সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
ইউডি/এবি

