ইইউ বাজারে ধাক্কা : জানুয়ারিতে পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
উত্তরদক্ষিণ।রবিবার (২২ মার্চ) ২০২৬, আপডেট ১৫:০০
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেকই আসে এই বাজার থেকে। কিন্তু চলতি বছরের শুরুতেই সেই গুরুত্বপূর্ণ বাজার থেকে এল উদ্বেগজনক খবর।
ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাসে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২৫ শতাংশ কমেছে।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ইইউতে ১ দশমিক ৪৩ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১ দশমিক ৯১ বিলিয়ন ইউরো।
রপ্তানি কমার পেছনে মূলত দুটি কারণ কাজ করেছে– রপ্তানির পরিমাণ ও পণ্যের দাম কমে যাওয়া। তথ্য বলছে, এ সময় রপ্তানির পরিমাণ কমেছে ১৭ দশমিক ৪৯ শতাংশ, আর প্রতি কেজি পোশাকের গড় দাম কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ।
এই পরিস্থিতিতে রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তাদের মতে, দেশের মোট রপ্তানি আয়ের বড় অংশই যেহেতু ইইউ থেকে আসে, তাই এ ধারা অব্যাহত থাকলে সামগ্রিক অর্থনীতিতেও চাপ তৈরি হতে পারে।
ইউডি/এবি

