স্বাধীনতার ৫৫ বছর পরে আবার অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১৮:০০
স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীর সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। যারা সেদিন আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে হত্যা চালিয়েছে; তারা আবার নতুনভাবে হাজির হয়েছে।
তিনি বলেন, তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। সকল অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এই আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরকে সবার আগে রাখা হবে, অন্য কোনো ইতিহাসের সাথে তা মিলবে না।
ইউডি/এআর

