জ্বালানি তেল মজুতের তথ্যদাতাকে পুরস্কৃত করবে সরকার

জ্বালানি তেল মজুতের তথ্যদাতাকে পুরস্কৃত করবে সরকার

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ মার্চ, ২০২৬, আপডেট ০০:৫৭

জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদদারি প্রতিরোধে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরির তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় জানায়, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অনিয়ম, মজুদদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে জেলা পর্যায়ে এসব ভিজিলেন্স টিম কাজ করবে। পাশাপাশি সচেতন নাগরিকদের নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট অভিযোগ বা পরামর্শ প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সরকার আশা করছে, জনসচেতনতা ও প্রশাসনিক নজরদারি জোরদারের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর ও স্বচ্ছ থাকবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading