ইরানে আমেরিকার অভিযানে যোগ দিচ্ছে ইউএসএস ডোনাল্ড কুক

ইরানে আমেরিকার অভিযানে যোগ দিচ্ছে ইউএসএস ডোনাল্ড কুক

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৩৫

আমেরিকার ভাসমান এয়ারবেস ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ- যা ৮০টিরও বেশি বিমান বহন করতে পারে—মধ্যপ্রাচ্যের ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় এটিকে মোতায়েন করা হবে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা সিবিএসকে বলেন, রণতরীটি এবং এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতে মোতায়েন-পূর্ব প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং এখন তারা ইরানে আমেরিকার অভিযানে যোগ দিতে পারে।

দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার- ইউএসএস ডোনাল্ড কুক এবং ইউএসএস ম্যাসন- এই সপ্তাহে ইরানে চলমান মার্কিন অভিযানে যোগ দেওয়ার উদ্দেশ্যে আমেরিকা ছেড়েছে।

আরেকটি ডেস্ট্রয়ার- ইউএসএস রস, এ সপ্তাহে আমেরিকা ছেড়েছে, যদিও এর গন্তব্য এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: বিবিসি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading