ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করছেন জাইমা রহমান

ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করছেন জাইমা রহমান

উত্তরদক্ষিণ। সোমবার, ৩০ মার্চ, ২০২৬, আপডেট ১৯:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ভিভিআইপি লাউঞ্জে বসে পর্যবেক্ষণ করছেন ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরু হওয়ার পরপরই তিনি লাউঞ্জে প্রবেশ করেন এবং প্রথম সারিতে আসন গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, উনি বিকেলে যখন অধিবেশন শুরু হয়েছে তখন থেকে আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর পর্ব সেটা তিনি দেখছেন।

ব্যারিস্টার জাইমা রহমান একটি ল্যাপটপও নিয়ে এসেছেন। সেই ল্যাপটপে তাকে কাজ করতে দেখা যাচ্ছে।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেও তিনি তাঁর মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণ করেছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading