বগুড়ায় জামায়াতের নারী নেতাকর্মীদের নির্বাচন কার্যালয় ঘেরাও

বগুড়ায় জামায়াতের নারী নেতাকর্মীদের নির্বাচন কার্যালয় ঘেরাও

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৭:১৭

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনের আগের দিন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন মহিলা জামায়াতের নেতাকর্মীরা। বুধবার বিকেলে শহরের খান্দার সড়কে অবস্থিত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

জামায়াতের নারী নেতাকর্মীদের অভিযোগ, বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ হিজাব পরা নারীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়ার বক্তব্য দিয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে তারা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। পরে নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা অভিযোগটি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা সেখান থেকে সরে যান।

জামায়াতে ইসলামীর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ বলেন, বিএনপির প্রার্থী তার বক্তব্যে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে অবশ্যয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফজলুল করিম বলেন, ‘আমরা অভিযোগকারীদের কাছে লিখিত অভিযোগ চেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা তদন্ত সাপেক্ষে নেয়া হবে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading