এবার লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল ব্রিটেন

এবার লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল ব্রিটেন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৫৬

এবার আমেরিকা ও ইরানের যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি বলেছেন, আমেরিকা-ইরান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে, যেখানে ইসরাইল প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। খবর রয়টার্সের।

কুপার আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অবশ্যই টোলমুক্ত হতে হবে।

এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, আমেরিকা, ইসরাইল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত বলে তার সরকার ‘দৃঢ়ভাবে বিশ্বাস করে’।

ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এই যুদ্ধবিরতি ‘একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি’। তবে এটি এখনো ‘ভঙ্গুর শান্তি’ এবং এটি একটি স্থায়ী চুক্তিতে পরিণত হোক চান তিনি।

তিনি আরও বলেন, ‘লেবাননে যা ঘটছে তা নিয়ে অনেক অস্ট্রেলিয়ান উদ্বিগ্ন। এর প্রভাব শুধু ওই দেশেই নয়, সারা বিশ্বেই পড়ছে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading