বায়ার্নের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন আসেন্সিও

বায়ার্নের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন আসেন্সিও

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, আপডেট ০৯:০০

ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। পেটের সমস্যার কারণে জার্মানির মিউনিখে দলের সঙ্গে যেতে পারেননি ডিফেন্ডার রাউল আসেন্সিও।

সান্তিয়াগো বের্নাবেউয়ে অনুষ্ঠিত প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলে হারে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের স্কোয়াডে থাকলেও মাঠে নামানো হয়নি আসেন্সিওকে।

এরপর লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন এই ২৩ বছর বয়সী স্প্যানিশ সেন্টার-ব্যাক। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ফিরতি লেগের জন্য দল ইতোমধ্যেই জার্মানিতে পৌঁছে গেছে। তবে শারীরিক অসুস্থতার কারণে সতীর্থদের সঙ্গে যেতে পারেননি আসেন্সিও।

অন্যদিকে হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় থাকা মিডফিল্ডার আউরেলিয়েন চুয়ামেনি দলের সঙ্গে সফর করলেও ম্যাচে খেলতে পারবেন না। তবে তিনি সাইডলাইনে থেকে সতীর্থদের উৎসাহ দেবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading