অনিয়মে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়: কৃষিমন্ত্রী

অনিয়মে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়: কৃষিমন্ত্রী

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:৪৫

সার ও কীটনাশকসহ কৃষি উপকরণ সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোক না কেন, এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

প্রশ্নে এস এ জিন্নাহ কবীর জানতে চান, সার ও কীটনাশকসহ কৃষি উপকরণ সরবরাহে বাধা দেওয়া ডিলারদের বিরুদ্ধে, বিশেষ করে দলীয় পরিচয়ে প্রভাব খাটানো ব্যক্তিদের ডিলারশিপ বাতিলের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’-এর আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) যৌথভাবে নতুন ডিলার নিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, কোনো ডিলার অনিয়মে জড়িত থাকলে বা সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের কাছে সার ও কীটনাশকের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কৃষিমন্ত্রী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading