রাজনীতি নয়, মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক: ডা. শফিকুর রহমান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:৫০
জুলাইয়ের আকাঙ্খা অনুযায়ী রাজনীতি নয়, মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরে এসএসসি পরীক্ষার কেন্দ্র আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। এসময় কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ডা. শফিকুর রহমান। পরে কেন্দ্রটি পরিদর্শনের পর গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের আমির।
তিনি বলেন, এসএসসি ও এইচএসসি-এ দুটি পরীক্ষা শিক্ষার্থীদের ভিত্তি তৈরি করে। এই শিক্ষার্থীদের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ হবে। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র রাজনীতি ঘিরে সহিংসতার ঘটনায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ হওয়ার আঙ্গিনায় কেউ অমানুষের কাজ করুক, তা চায় না জামায়াত।
ইউডি/রেজা

