এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:৫১
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা পাঠিয়ে দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারায় তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই সুযোগ দেয়া হলো।
ইউডি/রেজা

