আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৮ মে, ২০২৬, আপডেট ১২:২০

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই টিকিট বিক্রি করছে।

শুক্রবার (৮ মে) সকাল থেকেই বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।

জানা গেছে, এবার ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ ৮ মে থেকেই যাত্রীরা ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন।

অগ্রিম টিকিট বিক্রি প্রসঙ্গে শ্যামলী সাতক্ষীরা লাইন এর ম্যানেজার অহিদ জানান, শুক্রবার সকাল থেকেই তাদের সব টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট বিক্রি চলছে।

তিনি বলেন, যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে ২৪ মে রাতের, ২৫ মে সারাদিনের এবং ২৬ মে সকালের টিকিটে। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় ওই সময়ের টিকিটে চাপ তুলনামূলক বেশি। সকাল ১০টা পর্যন্ত এসব রুটের অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলেও তিনি জানান।

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading