ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বুধবার থেকে, এবারও শতভাগ অনলাইনে
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১২ মে) ২০২৬, আপডেট ২২:৫০
কোরবানি ঈদ উপলক্ষে বুধবার থেকে ট্রেনের আগাম টিকেট করবে রেলওয়ে। প্রতিবারের মতো এবারও পুরো কার্যক্রম চলবে অনলাইনে।
বুধবার বিক্রি হবে ২৩ মের টিকেট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হবে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকেট।
ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মের টিকেট বিক্রি হবে বলে মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
এবারের ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে।
ঈদযাত্রার ফিরতি বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন বিক্রি হবে ৩১ মের টিকেট। এরপর পর্যায়ক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি হবে ১, ২, ৩ ও ৪ জুনের টিকেট।
ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে গত ৫ মে রেলওয়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
ইউডি/এবি

