স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু ঘটানো হয়েছে: জামায়াত আমির
উত্তরদক্ষিণ। বুধবার, ২০ মে, ২০২৬, আপডেট ১৫:০৫
সুপ্রিমকোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু ঘটানো হয়েছে।
বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু! আর তা ঘটানো হয়েছে কেবল গতকালই।’
তিনি লিখেন, ‘বার্তা স্পষ্ট, বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা। অথচ এই সরকারই বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা ও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেছিল।
বিধিবাম!’
তিনি আরও লিখেন, ‘এই অপসংস্কৃতিকে ঘৃণা করি। এর পরিবর্তন একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।’
গতকাল ২০ মে সুপ্রিমকোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে কর্মরত ১৫ বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর আগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে অন্তর্বর্তী সরকার। পরে অধ্যাদেশটি বাতিল করে বিএনপি সরকার।
ইউডি/রেজা

