দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-মস্কো

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-মস্কো

উত্তরদক্ষিণ। সোমবার (০৮ জুন) ২০২৬, আপডেট ২৩:৫৫

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে সোমবার (৮ জুন) রাশিয়ার রাজধানী মস্কোতে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক, জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী প্রায় চল্লিশ বছর আগে জাতিসংঘে নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে তাদের বন্ধুত্ব শুরুর কথাও স্মরণ করেন। বাংলাদেশি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মস্কো সফর করছেন। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশগুলোর একটি।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী আগামী ২০২৭ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী উদযাপন করার অপেক্ষায় থাকার কথা জানান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading