আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, আপডেট ১৬:২৭

ছয় শিশু মৃত্যুর জন্য অবহেলার দায়ে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তারা সবাই পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছিল। বুধবার (২৭ মে) হাসপাতালটির মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগ এনে ভুক্তভোগী এক শিশুর বাবা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয়ের কয়েকজনকে আসামি করা হয়।

এ ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading