আপাতত হামলা বন্ধে রাজি ইরান ও আমেরিকা, চলবে আলোচনা

আপাতত হামলা বন্ধে রাজি ইরান ও আমেরিকা, চলবে আলোচনা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ জুন, ২০২৬, আপডেট ১৭:৩৫

আমেরিকা ও ইরান পরস্পরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করারও পরিকল্পনা করছে দেশ দুটি। রবিবার রাতে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

ইউরোপে তীব্র গরমেও এসি ব্যবহার নিয়ে রাজনৈতিক যুদ্ধইউরোপে তীব্র গরমেও এসি ব্যবহার নিয়ে রাজনৈতিক যুদ্ধ
গত কয়েক দিনে আমেরিকা ও ইরানের বাহিনী পাল্টাপাল্টি হামলা চালায়। অথচ গত ১৭ জুন স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী উভয় পক্ষ সংঘাতের একটি সামগ্রিক অবসানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়।

এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহুএরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু
ওই সমঝোতা অনুযায়ী, তেহরান হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়। অন্যদিকে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিতে রাজি হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে একই ধরনের তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা বলেন, আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং আগামী মঙ্গলবার দোহায় পরবর্তী দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, ইরানের হামলা অব্যাহত থাকলে আমেরিকা সামরিক পদক্ষেপ নিতে পারে।

দুই দেশের মধ্যে সর্বশেষ উত্তেজনা সৃষ্টি হয় রবিবার ভোরে। আমেরিকা সেনাবাহিনী জানায়, বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানের অব্যাহত হামলার জবাবে তারা ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় উপসাগরীয় দুটি দেশে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading