বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন

বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৩০ জুন) ২০২৬, আপডেট ২৩:৩০

কাল বুধবার (১ জুলাই) সারা দেশে পালিত হবে ব্যাংক হলিডে। এ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও।

তবে বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে শুধুমাত্র অভ্যন্তরীণ প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজ পরিচালিত হবে। গ্রাহকদের কোনও ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি বছর ১ জুলাই অর্ধবার্ষিক সমাপনী (হাফ-ইয়ার ক্লোজিং) উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ চূড়ান্ত করে ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে।

ফলে এদিন ব্যাংকের কোনও শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। এছাড়া চেক নিষ্পত্তি, পে-অর্ডার, ডিমান্ড ড্রাফটসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

তবে গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) স্বাভাবিকভাবে চালু থাকবে। যদিও আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবা সাময়িকভাবে সীমিত থাকতে পারে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading