ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৩০ জুন) ২০২৬, আপডেট ২৩:৫৫

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর প্রধান উপদেষ্টা মাসুকুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

ডিএমপি মিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

গুলশান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক সাড়ে  ১২টার দিকে  গুলশান থানা পুলিশের একটি টিম ডিএমপির কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাসুকুর রহমানকে গ্রেফতার করে।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় ২১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading