চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে: মিষ্টি জান্নাত

চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে: মিষ্টি জান্নাত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, আপডেট ০৮:২০

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে-এমন প্রশ্ন তুলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন মিষ্টি জান্নাত।

ফেসুবকে এই চিত্রনায়িকা লিখেছেন, চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে, আমি জানি না। তবে যে সমিতি থাকার পরও সিনেমাতে মিডিয়ার লোকজন কাজ করে, আর চলচ্চিত্রের লোকজন না খেয়ে মরে, সে সমিতিতে আমি এই শেষবারের মতো যেতে পারি ভোট দিতে। এরপর যদি একই রকম দেখি, তাহলে আমি আশা করবো আমার নামটা স্ব-সম্মানে কেটে দিবেন।

পরিচালক ও প্রযোজক সমিতিকেও প্রশ্ন রেখে মিষ্টি জান্নাত বলেন, শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি না, পরিচালক, প্রযোজক সমিতিকেও একই প্রশ্ন আমার থাকলো। ভালো থাকবেন সবাই।

তিনি আরও বলেন, আমি প্রতিবাদ করি বলে আমি খারাপ। আমার বাবা-মা বলেছেন বেঁচে থাকলে বীরের মতো বেঁচে থাকো। কাপুরুষের মতো বেঁচে থেকে লাভ নেই। কারণ মৃত্যু চরম সত‍্য অধ‍্যায়।

উল্লেখ্য, আগামীকাল ৩ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। বরাবরের মতো ভোটগ্রহণ হবে এফডিসিতে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading