১০ জেলায় প্রতিবন্ধীদের জন্য চালু হচ্ছে ‘ওয়ান স্টপ সার্ভিস’
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, আপডেট ১৬:০৫
প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম করে গড়ে তুলতে প্রশিক্ষণসহ সবগুলো সেবাকে ‘ওয়ান স্টপ সার্ভিস’-এর আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রাপ্য অধিকার বাস্তবায়নে পাইলট প্রকল্প হিসেবে অন্তত ১০টি জেলার ২০ থেকে ২৫টি উপজেলায় এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে। এছাড়া, চলতি অর্থবছরে অন্তত ২০ থেকে ২৫টি উপজেলায় ‘শিশুস্বর্গ’ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
ইউডি/রেজা

