ঢাকার অনুরোধে তিস্তা প্রকল্পে সহযোগিতা করবে বেইজিং: ইয়াও ওয়েন

ঢাকার অনুরোধে তিস্তা প্রকল্পে সহযোগিতা করবে বেইজিং: ইয়াও ওয়েন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০২ জুলাই) ২০২৬, আপডেট ২৩:৫৫

ঢাকার অনুরোধে উত্তরাঞ্চলের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত তিস্তা প্রকল্প নিয়ে যথাসাধ্য সহযোগিতা করবে বেইজিং বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে নদীর আশপাশের মানুষের জীবিকা জড়িত। তাই, বৃহদায়তন এই প্রকল্পে এগিয়ে এসেছে চীন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় চীনের দূতাবাসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে চীন দূতাবাস এক ব্রিফিংয়ের আয়োজন করে। শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়ে তুলে ধরেন ইয়াও ওয়েন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ইয়াও ওয়েন বলেন, ‘এর আগের সমঝোতা স্মারকটি হয়েছিল চীনের প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের। কিন্তু এখন আমরা এই প্রকল্পে সরকারি স্তরে সহযোগিতার কথা বলছি। চীনা প্রতিষ্ঠান নিজেদের সমীক্ষা চালাতে পারে। আমরা সেরা বিজ্ঞানীদের দিয়ে সমীক্ষা চালাব। প্রকল্পটি এগিয়ে নিতে হলে অবশ্যই সমীক্ষার প্রয়োজন। বাংলাদেশ সরকারের সঙ্গে এই প্রক্রিয়ায় চীন সরকার কাজ করে সমীক্ষা এগিয়ে নেবে। এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading