নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ গোলাগুলি, আহত অন্তত ৮

নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ গোলাগুলি, আহত অন্তত ৮

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ জুলাই, ২০২৬, আপডেট ১৭:৩৭

আমেরিকার স্বাধীনতা দিবসের ছুটির শেষভাগে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার নিউইয়র্ক নগরীর পুলিশ বিভাগের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ব্রুকলিনের পশ্চিমের ৩১ নম্বর সড়কে গোলাগুলির ঘটনার বিষয়ে খবর পায় পুলিশ। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এবিসি নিউজ বলেছে, আহতদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং চারজন শিশু রয়েছে। শিশুদের বয়স ১৪, ১২, ৭ ও ৬ বছর।

নিউইয়র্ক পুলিশ বলেছে, গুলিবিদ্ধদের সবাইকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। এছাড়া গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে গোলাগুলির এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিউইয়র্কের ব্যস্ত ওই এলাকায় গোলাগুলির ঘটনার বিষয়ে মন্তব্য জানতে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে সেখান পুলিশ কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সূত্র: রয়টার্স

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading