নিউইয়র্কে গোলাগুলি; ৪ শিশুসহ আহত অন্তত ৮
উত্তরদক্ষিণ। রবিবার (০৫ জুলাই) ২০২৬, আপডেট ২৩:৫০
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। তার আগে ঘটেছে এক অনাকাঙ্খিত ঘটনা।
আমেরিকার স্বাধীনতা দিবসের ছুটির শেষ দিকে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুকধারীর গুলিতে চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাতে ব্রুকলিনে এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউইয়র্ক পুলিশ। সেখানে পৌঁছে তারা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় এবং এলাকা ঘিরে তদন্ত শুরু করে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছে। আহত শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর।
ইউডি/এবি

