বন্যা পরিস্থিতি: ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বন্যা পরিস্থিতি: ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, আপডেট ১৯:১৫

হঠাৎ বন্যাসহ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সচিবালয়ে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় যুক্তরাজ্য সার্বিক সহযোগিতার বিষয় বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক চুক্তিস্বাক্ষর শেষে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হিসেবে ৬৪ জেলায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে সরকার। এর মধ্যে তিন পার্বত্য জেলা ও কক্সবাজার এই ৪ জেলায় ১০ লাখ টাকা, ২০০ মেট্রিকটন করে চাল ও বাকি ৬০ জেলায় জেলায় ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিকটন করে চাল সহায়তা পাঠানো হয়েছে।

ব্রিটেনের সঙ্গে চুক্তিস্বাক্ষর বিষয়ে তিনি বলেন, দেশ দুর্যোগের সম্মুখীন হলে যাতে সরাসরি সাহায্য ও সহযোগিতা পাঠাতে পারে সে জন্যে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এসব ক্ষেত্রে তারা ট্রেনিং, মেডিকেল সাপোর্টসহ অনেক সময় অর্থনৈতিক সাহায্যও করবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading