ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ জুলাই, ২০২৬, আপডেট ০৯:২০

শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ার পরপরই ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই প্রচণ্ড কষ্ট সইয়ে এবার আরেকবার সবার কাছে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেইসঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি।

শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন ভিনিসিয়ুস।

সেখানে তিনি লিখেছেন, নানা বয়সে অনেক মানুষকে আমাকে সমর্থন করতে দেখেছি আমি, আমাদের স্বপ্নকে লালন করতে দেখেছি, তাই আমার চুপ করে থাকটা ঠিক হবে না। তবে নিজেকে সামলে নিতে ও আত্মপলব্ধির জন্য আমার কয়েকটা দিন দরকার ছিল।

তিনি বলেন, জাতীয় দলের জার্সি পরতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের, এবং বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না।

ব্যর্থতা ঘুচিয়ে ভবিষ্যতে ব্রাজিলকে আবারও শীর্ষে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ভিনিসিয়ুস। তিনি বলেন, আমি জানি, কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা লক্ষ্যে মনোযোগী ছিলাম, আপনাদের জন্য, আমার পরিবারের জন্য আমি বিশ্বকাপে সাফল্য কতটা চেয়েছিলাম। এই হতাশার অনুভূতি অদ্ভূত। বিশ্বকাপে অনেক দূর এগিয়ে যাওয়ার মতো আমাদের শক্তিশালী একটা দল ছিল, কিন্তু আমরা পারিনি। আমি ক্ষমা চাচ্ছি এবং ফুটবলে বিশ্বের শীর্ষে ফেরার যে স্বপ্ন আমাদের, সেজন্য আমি লড়াই করে যাব।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading