বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে নতুন শঙ্কা, পূর্বাভাস কমালো আইএমএফ

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে নতুন শঙ্কা, পূর্বাভাস কমালো আইএমএফ

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ জুলাই, ২০২৬, আপডেট ১৩:১৫

২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আবারও কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং এর প্রভাবে জ্বালানি বাজারের অস্থিরতাকেই এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

বছরের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। এমন বাস্তবতায় ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ।

গত বুধবার (৮ জুলাই) প্রকাশিত সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক অর্থনীতি ৩ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে পারে। অথচ গত এপ্রিলে এই পূর্বাভাস ছিল ৩ দশমিক ১ শতাংশ।

আইএমএফ বলছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে সংঘাতের কারণে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটিই প্রবৃদ্ধির পূর্বাভাস কমানোর অন্যতম কারণ।

তবে ২০২৭ সালে পরিস্থিতির কিছুটা উন্নতির আশা করছে সংস্থাটি। সে বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। তবে এই হারও ২০২৪ ও ২০২৫ সালের গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশের নিচেই থাকবে।

মূল্যস্ফীতির ক্ষেত্রেও সতর্কবার্তা দিয়েছে আইএমএফ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে। ২০২৫ সালে যা ছিল ৪ দশমিক ১ শতাংশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading