ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না তুরস্ক

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ জুলাই, ২০২৬, আপডেট ১৬:৫২

ইসরায়েলের সঙ্গে তুরস্ক সরাসরি যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন তার্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গত কয়েকদিন ধরে ইসরায়েল ও তুরস্কের কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এরমধ্যে তিনি এমন কথা জানালেন। তার্কিস মন্ত্রী বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সঙ্গে কিছু ব্যক্তি নির্বাচনের আগে এমন উত্তপ্ত কথা বলেন যেন নির্বাচনে ভালো করতে পারেন। কিন্তু নেতানিয়াহুর এসব কথার ফাঁদে তারা পা দেবেন না। কারণ তাদের ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কোনো প্রয়োজন নেই।

শনিবার (১১ জুন) দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, “আমি মনে করি ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো কারণ আছে। আমি আগেই বলে আসছি, যখনই নির্বাচনের সময় ঘনিয়ে আসে আমি যখনই ইসরায়েলি সরকারি ও বিরোধী রাজনীতিকদের থেকে এ ধরনের হুমকিমূলক কথা শুনে থাকি। যদিও সব বিরোধী রাজনীতিকরা এমন কথা বলেন না। আল্লাহকে ধন্যবাদ ইসরায়েলে এখনো কিছু বোধসম্পন্ন ও বুদ্ধিমান মানুষ আছে।”

“তাদের সবাই নেতানিয়াহু ও তার কিছু লোকের মতো নয়। কিন্তু নেতানিয়াহু ও তার কাছের মানুষদের নির্বাচন ঘনিয়ে আসলে শত্রুর প্রয়োজন হয়। তারা হামাস হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এখন তাদের আরেকটি শত্রু দরকার। আর অনেক ইসরায়েলি রাজনীতিবিদের জন্য নতুন শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading