বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা
উত্তরদক্ষিণ। শনিবার (১১ জুলাই) ২০২৬, আপডেট ২০:০০
দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা ও দুর্গত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার (১১ জুলাই) দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে সই করেন অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান।
এর আগে, শুক্রবার (১০ জুলাই) রাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বন্যাকবলিত এলাকায় নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা বজায় রাখতে প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ ৭ দফা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বন্যাকবলিত সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফোকাল পারসন নিয়োগ দিতে হবে। তারা কন্ট্রোল রুম ও স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করবেন এবং তাদের মোবাইল নম্বর সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের কাছে সরবরাহ করতে হবে।
ইউডি/এবি

