কে হলেন ২০২৬ এর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ?
উত্তরদক্ষিণ। শনিবার (১১ জুলাই) ২০২৬, আপডেট ২১:২০
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ।
শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তার মাথায় বিজয়ীর মুকুট পরানো হয়। ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
‘বিউটি উইথ আ পারপাস’—মিস ওয়ার্ল্ডের এ মূলমন্ত্র সামনে রেখে এবারের আয়োজন সাজানো হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ।
আজরা মাহমুদ বলেন, ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের যাত্রা শুরু হয়েছিল তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের উদ্দেশ্যে। সময়ের সঙ্গে আমরা এগিয়েছি। ইতিমধ্যে মডেলিংয়ের ১০টি ব্যাচ বেরিয়েছে, যেখান থেকে অনেকেই এখন খুব ভালো কাজ করছেন।’
একই সঙ্গে আয়োজনের সহযোগীদের কৃতজ্ঞতা জানান আজরা।
ইউডি/এবি

