অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস

অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস

উত্তরদক্ষিণ। শনিবার (১১ জুলাই) ২০২৬, আপডেট ২১:২০

চলতি বছরের ২১ জানুয়ারি বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে আমেরিকা। কারণ হিসেবে দেশটি জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে আমেরিকার সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি।

শনিবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, আমেরিকার করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো, অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা আমেরিকার ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা।

ওই ভিসা স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়; যার মধ্যে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading