ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

উত্তরদক্ষিণ। রবিবার, ১২ জুলাই, ২০২৬, আপডেট ০৭:৫৫

শুরু থেকেই সমান তালে লড়ছিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। এরপর দশম মিনিটেই লিওনেল মেসির কর্নারে আসা বলে হেড দিয়ে স্কোরশিটে নাম তুললেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। সুইসদের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল আলবিসেলেস্তেরা।

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে দু’দল মুখোমুখি হয়েছে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। যেখানে মিশরের বিপক্ষে খেলা শুরুর একাদশে কোনো পরিবর্তন আনেননি আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। আক্রমণভাগে যথারীতি মেসি-আলভারেজ এবং মিডফিল্ডে আছেন ৪ অভিজ্ঞ তারকা।

নবম মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা, একেবারে মাপা শট নিয়েছেন মেসি। ‍বেশ উচ্চতাসম্পন্ন সুইস ডিফেন্ডার এড়িয়ে গোল পেতে হলে অনেকদূর লাফিয়ে উঠতে হতো অ্যালিস্টারকে। তবে তার সামনে থাকা সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজির লাফিয়ে বল না পাওয়ার সুযোগটা কাজে এসেছে আর্জেন্টিনার। দ্বিতীয় বার ঘেঁষে প্রবেশ করা বলে গোলরক্ষক গ্রেগর কোবেলের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

ম্যাচটিতে নামার আগে আর্জেন্টিনার ৮৯ বছর বয়সী কিংবদন্তি অ্যান্তনিও রাত্তিনের মৃত্যুর সংবাদ আসে। তার প্রতি শোক জানিয়ে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে নেমেছেন মেসি-আলভারেজরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading