ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

উত্তরদক্ষিণ। শনিবার (১১ জুলাই) ২০২৬, আপডেট ২৩:৫৫


বিশ্বকাপের সেমিফাইনালে কারা যাবে—হ্যারি কেইনের ইংল্যান্ড, নাকি এরলিং হলান্ডের নরওয়ে? ফুটবলপ্রেমীদের এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার ভবিষ্যদ্বাণী করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার। দুই দলের শক্তি, সাম্প্রতিক পারফরম্যান্স ও বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সম্ভাব্য ফলও জানিয়ে দিয়েছে তারা।


বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) ভোর ৩টায় মায়ামিতে শুরু হবে হাইভোল্টেজ এ লড়াই।

অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাসে সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে থ্রি লায়ন্সদের শেষ চারে ওঠার সম্ভাবনা ৬১.৭ শতাংশ। অন্যদিকে এরলিং হলান্ডের নরওয়ের সম্ভাবনা ৩৮.৪ শতাংশ। অর্থাৎ পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষেই কথা বলছে, যদিও নকআউট পর্বে নরওয়ে এরইমধ্যে ব্রাজিলকে বিদায় করে বড় চমক দেখিয়েছে।

নকআউট পর্বে দুই দলই দারুণ ছন্দে রয়েছে। শেষ ষোলোতে ইংল্যান্ড ৩-২ গোলে হারিয়েছে মেক্সিকোকে। অন্যদিকে নরওয়ে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিলকে ২-১ গোলে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

ম্যাচটির অন্যতম আকর্ষণ হবেন দুই তারকা স্ট্রাইকার হ্যারি কেইন ও এরলিং হলান্ড। কেইনের অভিজ্ঞতা এবং হলান্ডের দুর্দান্ত গোল করার ক্ষমতা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। যদিও পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষেই কথা বলছে, তবে নরওয়ের সাম্প্রতিক পারফরম্যান্স প্রমাণ করেছে তারা যে কোনো প্রতিপক্ষকে চমকে দেয়ার সামর্থ্য রাখে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading