দেশে ফিরেছেন স্পিকার
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২৬, আপডেট ১২:০৫
কাতারে সংক্ষিপ্ত সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (১৫ জুলাই) মধ্যরাত ৩টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
গত ১৪ জুলাই প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হাফিজ উদ্দিন আহমদ কাতারের রাজধানী দোহায় যান। সফরকালে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেন তিনি।
এ সময় স্পিকার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইউডি/কেএস

