পেপ্যাল কিনতে স্ট্রাইপ-অ্যাডভেন্টের ৫৩ বিলিয়ন ডলারের প্রস্তাব

পেপ্যাল কিনতে স্ট্রাইপ-অ্যাডভেন্টের ৫৩ বিলিয়ন ডলারের প্রস্তাব

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২৬, আপডেট ১২:২০

বিশ্বজুড়ে ডিজিটাল লেনদেনের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান পেপ্যালকে অধিগ্রহণে যৌথ প্রস্তাব দিয়েছে মার্কিন পেমেন্ট প্ল্যাটফর্ম স্ট্রাইপ ও প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল।

রয়টার্সের তথ্য অনুযায়ী, পেপ্যালের প্রতিটি শেয়ারের জন্য ৬০ ডলার ৫০ সেন্ট প্রস্তাব করা হয়েছে। এতে পুরো চুক্তির সম্ভাব্য মূল্য দাঁড়ায় প্রায় ৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের শুরুতেই গোপনীয়ভাবে এই প্রস্তাব জমা দেয়া হয়েছে। প্রস্তাবিত শেয়ার মূল্য গত মঙ্গলবারের (১৪ জুলাই) বাজার বন্ধের দামের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এই বিশাল অধিগ্রহণ চুক্তির অর্থায়নে বিভিন্ন ব্যাংক প্রায় ৫০ বিলিয়ন ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। তবে আলোচনা এখনও চলমান থাকায় পেপ্যাল, স্ট্রাইপ ও অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল; কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল পে ও গুগল পে-র মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তীব্র প্রতিযোগিতার মুখে চাপে রয়েছে পেপ্যাল। ২০২১ সালে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ৩৬০ বিলিয়ন ডলার। এরপর প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে এটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ফিনটেক অধিগ্রহণগুলোর একটি। একই সঙ্গে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট খাতের প্রতিযোগিতার চিত্রেও বড় পরিবর্তন আসতে পারে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading