‎বাউফলে গাঁজা, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক

‎বাউফলে গাঁজা, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, আপডেট ১৪:৩৪

‎পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া কলেজ রোড এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা, দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) এব্রাহীম মোল্লা ও এসআই নবীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত ঘর থেকে ৩ জনকে আটক করা হয়।

‎পরে ওই স্থান তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, কয়েকটি দেশীয় অস্ত্র এবং মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন— বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. মোহন ভুইয়া (৩৫) ও নূর ইসলাম (২৫), এবং দশমিনা উপজেলার চর হোমনাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাকিল (২৪)।

‎বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

ইউডি/রেজা/রুবেল

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading