টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ জুলাই, ২০২৬, আপডেট ১২:৫০

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।

শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় টেকনাফের কোস্ট গার্ড স্টেশন থেকে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকের বিস্তাররোধে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading