ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

উত্তরদক্ষিণ। সোমবার (২০ জুলাই) ২০২৬, আপডেট ১৮:২০

আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম।

সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে তিনি সরকার গঠনের দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। প্রথা অনুযায়ী, তিনি তাঁর স্ত্রী লেডি ভিক্টোরিয়াকে সঙ্গে নিয়ে বাকিংহাম প্রাসাদ ত্যাগ করেন।

স্টারমারের বিদায়ের পরই অ্যান্ডি বার্নহ্যাম প্রাসাদে পৌঁছান। সেখানে রাজা তৃতীয় চার্লস তাঁকে নতুন সরকার গঠনের আহ্বান জানান। বার্নহ্যাম সেই আহ্বান গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারি হিসেবে নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ বিষয়ে বাকিংহাম প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, মহারাজা চার্লস অ্যান্ড্রু বার্নহ্যাম এমপিকে সরকার গঠনের দায়িত্ব নিতে অনুরোধ করেছেন। তিনি তা গ্রহণ করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

এদিকে স্টারমারের পদত্যাগের ফলে বর্তমানে ব্রিটেন জীবিত সাবেক প্রধানমন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। তাঁরা হলেন জন মেজর, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক এবং কিয়ার স্টারমার।

ধারণা করা হচ্ছে, আগামী রিমেমব্রেন্স সানডে উপলক্ষে লন্ডনের হোয়াইটহলের সেনোটাফ স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানে এই নয় সাবেক প্রধানমন্ত্রী একসঙ্গে উপস্থিত থাকবেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading