সৌদিতে লাগেজ ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশের প্রতিনিধি: প্রতিমন্ত্রী মিল্লাত
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৩৫
২০২৭ সাল থেকে সৌদি আরবে লাগেজ ব্যবস্থাপনার জন্য প্রতিনিধি টিম পাঠানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী বছর থেকে হাজিদের খরচ কমানোর চেষ্টা করছে সরকার।
এবার তিনদিন ব্যাপী হজ ও ওমরাহ মেলায় অংশ নিচ্ছে নিবন্ধিত ১৪৩টি হজ এজেন্সি। এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে।
মেলায় হজ ওমরাহ বুকিং দেয়ার সুযোগ রয়েছে। এজেন্সিগুলো নিজেদের সেবাসমূহ তুলে ধরছেন। মেলা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।
ইউডি/কেএস

