হিলি স্থলবন্দরে আবারও স্বাভাবিকভাবে পণ্য আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে আবারও স্বাভাবিকভাবে পণ্য আমদানি-রপ্তানি শুরু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, আপডেট ১২:৪৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে বন্দরে ফিরে আসে কর্মচাঞ্চল্য।

বন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা ৫৮ মিনিটে ইন্ডিয়া থেকে দুটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকেও ইন্ডিয়ায় বিভিন্ন পণ্য রপ্তানি শুরু হয়। এতে বন্দরজুড়ে আবারও স্বাভাবিক কার্যক্রম ফিরে আসে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গত বুধবার দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বর্তমানে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের যাতায়াতও আগের মতোই নির্বিঘ্নে চলছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading