নাটোরে পর্যটন মন্ত্রী ও হুইপের অনুষ্ঠানে পিস্তলসহ যুবক আটক

নাটোরে পর্যটন মন্ত্রী ও হুইপের অনুষ্ঠানে পিস্তলসহ যুবক আটক

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:১৫

নাটোরে উত্তরা গণভবনের সামনে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের দলীয় একটি পথসভা অনুষ্ঠানে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর শহরের দিঘাপতিয়া এলাকার উত্তরা গণভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম আল আমিন তানিম(২৫)। নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শাসসুল আলমের ছেলে তিনি।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, শুক্রবার বিকেলে নাটোর উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের সামনে দলীয় এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে পর্যটন মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় শৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে ওই যুবকের ধাক্কা লাগে। এতে পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তাকে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ আটক করে নাটোর সদর থানায় হেফাজতে নিয়ে যায়।

তিনি জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া পিস্তলটি আসল না নকল তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading