প্রতিরক্ষা চুক্তি করলো সৌদি, তুরস্ক ও পাকিস্তান

প্রতিরক্ষা চুক্তি করলো সৌদি, তুরস্ক ও পাকিস্তান

উত্তরদক্ষিণ। শুক্রবার (০৭ আগস্ট) ২০২৬, আপডেট ২২:৫০

ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মুখে পবিত্র মক্কায় এক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। আমেরিকার মিত্র এই তিন সুন্নিপ্রধান দেশ শুক্রবার মক্কা প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা বাঁধনে আবদ্ধ করলো।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা চালানোর পর থেকে ইরান ও তার মিত্ররা সৌদি আরবসহ উপসাগরীয় তেল রফতানিকারক দেশগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং জ্বালানি পরিবহন অবরুদ্ধ করে রেখেছে।

তিন দেশের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, এই চুক্তির মূল উদ্দেশ্য হলো যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনও একটির ওপর সশস্ত্র আক্রমণ হলে তা বাকি দুই দেশের ওপরও আক্রমণ হিসেবে গণ্য হবে।

চুক্তিটির সুনির্দিষ্ট বাধ্যবাধকতার বিষয়গুলো প্রকাশ্যে না আনা হলেও জানানো হয়েছে, এর মূল লক্ষ্য সম্মিলিত নিরাপত্তা জোরদার করা এবং এসব অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তুরস্কের এক কর্মকর্তা জানান, চুক্তিটি প্রতিরক্ষামূলক এবং কোনও নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। এছাড়া এটি অন্যান্য আঞ্চলিক দেশের জন্য উন্মুক্ত এবং কোনও বিদ্যমান দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় চুক্তিকে বাতিল করে না।

প্রথাগত মিত্র আমেরিকা আঞ্চলিক এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খাওয়ার মধ্যে ইসরায়েল এবং শিয়া-শাসিত ইরানের আগ্রাসী সামরিক মনোভাব নিয়ে তিনটি দেশই গভীরভাবে উদ্বিগ্ন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading