হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত: ইরান

উত্তরদক্ষিণ। শনিবার (০৮ আগস্ট) ২০২৬, আপডেট ২২:২০

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত বলে শনিবার জানিয়েছে ইরান। কিন্তু এই চুক্তির সঙ্গে হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে দেশটি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে জানিয়েছে, ইরান প্রণালিটিতে আরেকটি জাহাজে আঘাত হেনেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি চুক্তির প্রত্যাশা করছে ওয়াশিংটন যাতে প্রণালিটি দিয়ে স্বাভাবিক জ্বালানি পরিবহন ফের শুরু হতে পারে।

পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে সংযোগকারী হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি সংকীর্ণ জলপথ। ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে এই জলপথ দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল ও গ্যাস বিশ্বজুড়ে সরবরাহ হতো। ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান কার্যকারভাবে প্রণালিটি বন্ধ করে রেখেছে।

রয়টার্স লিখেছে, সংঘাত অবসানের লক্ষ্যে একটি বৃহত্তর চুক্তির ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে ইরান ও ওমানের সমঝোতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে একটি নতুন জাহাজ চলাচলের পথ নিয়ে চুক্তির ‘খুব কাছাকাছি’ আছে ইরান ও ওমান। কিন্তু প্রণালিটি ফের খুলে দেওয়ার বিষয়টি অন্যান্য শর্তের ওপর নির্ভর করছে, যার মধ্যে ইরানকে আমেরিকার ক্ষতিপূরণ দেওয়া অন্যতম।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading