প্রথমবারের মতো মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো ইরান

প্রথমবারের মতো মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো ইরান

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, আপডেট ১২:০৫

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে ভিডিও কবে ধারণ করা সেই তারিখ উল্লেখ করা হয়নি।

ইরান যুদ্ধের শুরুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন হামলায় নিহত হন। এরপর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার ছেলে মোজতবাকে নিয়োগ দেওয়া হয়। আমেরিকার দাবি, হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতবা। তাই নিয়োগের পর থেকে নতুন সর্বোচ্চ নেতাকে এখনো জনসমক্ষে দেখা যায়নি। এখন পর্যন্ত কেবল রাষ্ট্রীয় গণমাধ্যমে পাঠানো বার্তার মাধ্যমেই তার কথা শোনা গেছে।

সিএনএন জানিয়েছে, ফুটেজটিতে খামেনিকে একদল লোককে ধর্মীয় শিক্ষা দিতে দেখা যায় এবং এটি সম্ভবত যুদ্ধের আগে ধারণ করা হয়েছিল। পোস্টটিতে ফুটেজটির সময়কাল সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ফুটেজটি এখন কেন শেয়ার করা হচ্ছে তাও স্পষ্ট নয় । এটি সম্ভবত তার অবস্থান ও স্বাস্থ্য নিয়ে আরও জল্পনা-কল্পনাকে উস্কে দেবে।

মোজতবাকে নির্বাচনের সময় সিএনএন-এর সাথে কথা বলা সূত্রগুলো জানিয়েছিল, আমেরিকার ও ইসরায়েলি বোমাবর্ষণ অভিযানের প্রথম দিনেই তিনি পায়ে আঘাত পেয়েছিল এবং মুখে সামান্য ক্ষত হয়েছিল। সর্বশেষ ফুটেজে আঘাতের কোনো চিহ্ন নেই।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading