বরিশালের ভাসমান বাজারে আমেরিকার রাষ্ট্রদূত, নিলেন পেয়ার স্বাদ
উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, আপডেট ১২:১২
লঞ্চে করে বরিশাল গেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বরিশালের ভিমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরেছেন আর পেয়ারার স্বাদ উপভোগ করেছেন।
রবিবার (৯ আগস্ট) ঢাকাস্থ আমেরিকার দূতাবাসের ফেসবুক পেজে দুটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনকে উদ্ধৃতি দিয়ে একটি পোস্টে বলা হয়েছে, নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে।
আরেক পোস্টে বলা হয়েছে, ভিমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
ইউডি/রেজা

