ইন্ডিয়া থেকে শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাই: তথ্যমন্ত্রী

ইন্ডিয়া থেকে শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাই: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, আপডেট ১৩:৪১

ইন্ডিয়া থেকে শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

এসম তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও এর আগের সকল অপরাধেরও বিচার হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে বলেন, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় দেখেছি, শেখ হাসিনার ভারতে অবস্থানে বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করতে চায় ইন্ডিয়া সরকার।

তবে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বুদ্ধিবৃত্তিকভাবে ফ্যাসিজমের চর্চা করলে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের ধিক্কার জানানোই সঠিক বিচার হবে। তবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এসময় তিনি গণমাধ্যম ইস্যুতে বলেন, আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না। কোনো গণমাধ্যম বন্ধ করার মানসিকতাও নেই এ সরকারের।

বর্তমান সময়ে সরকার অনেক বেশি চাপে আছে বলে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর সবচেয়ে কঠিন সময় পার করছি। গত ১৭ বছরে করাপ্টেড সিস্টেমের পর স্বাভাবিক সময়ে সরকার দায়িত্ব নেয়নি। আর আমরা সেনসেটিভ সময় পার করছি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading