চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:৫০

বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ঘটনার প্রতিবাদে নগরীর কদমতলী ও অলংকার এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকদের এক পক্ষ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নগরীর হালিশহর বউবাজার এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ছয়জন আহত হন বলে জানা গেছে। আহতদের মধ্যে ইলিয়াস হোসেন ও সোহেল নামে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সংগঠনটির নির্বাচনে মোট ভোটার ৩ হাজার ৫৬১ জন। সকাল থেকে সেখানে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে ভোট কেন্দ্রের ভেতরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মারামারিতে কয়েকজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading